Acne বা ব্রণ কমাতে ঘরোয়া কিছু উপায়,,,,,,

 



মুখে Acne বা ব্রণ হওয়াটা খুবই সাধারণ একটা সমস্যা। কিন্তু যখন এই সমস্যা হয় জীবন অতিষ্ঠ হয়ে যায়। বয়ঃঃসন্ধি  সময়তো বটেই নানা বয়সেই এই সমস্যা হতে পারে। লোমকূপের তলায় তৈলনিঃসরণ গ্রনিথ এবং মৃত কোষের যুগলবন্দিতে এই সমস্যা হয়।  ব্রণ বেরলে অনেকেই দৌড়ান চিকিৎসকের কাছে। আবার অনেকেই নামি-দামি ক্রিম বা ঔষধ ব্যবহার করতে শুরু করেন। কিন্তু বাড়িতে হাতের কাছে রয়েছে এমন অনেক উপাদান যা দিয়ে অতি সহজে সমাধান করা যায় এই সমস্যা। 

(১) শসাঃ শসাতে রয়েছে ভিটামিন-এ,ডি এবং ই। এর প্রতিটিই ত্বকের জন্য অনেক উপকারী। শসা গোল গোল করে কেটে ১ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর সেই পানি পান করুন অথবা মুখ ধুয়ে নিন। 

(২) নিম ও হলুদঃ কয়েকটি পরিষ্কার নিমপাতা ও হলুদ একত্রে বেঁটে পেস্ট তৈরি করুন এরপর এটি পুরো মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। 

(৩) অ্যাসপিরিনঃ খাওয়ার ঔষধ হিসেবে নয় ব্রণ বা গোটা সারাতেও এই ঔষধের কোন জুড়ি নেই। এতে থাকা স্যালিসাইলিক অ্যাসিড ব্রণ তাড়াতাড়ি শুকিয়ে দেয়। ৪/৫ টা ট্যাবলেট প্রথমে গুড়ো করে নিন তারপর সেগুলো অল্প পানির সাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এরপর রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রণের উপর লাগিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নিন। ত্বক যদি খুব বেশি সেনসেটিভ হয় তাহলে ব্রণের উপর ১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে নিতে পারেন। 

(৪)। পেয়ারাপাতাঃ পেয়ারাপাতা ব্রণ কমাতে সাহায্য করে থাকে। এ পাতায় থাকা ভিটামিন সি ব্রণ কমাতে অনেক ভালো কাজ করে। এ পাতার সঠিক ব্যবহারে মুখের কালো দাগও দূর হয়। কয়েকটি পরিষ্কার পেয়ারাপাতা ২কাপ পানিতে ফুটিয়ে নিতে হবে। তারপর সেই পানি ঠান্ডা করে নিয়ে তাতে কটন বল বা তুলার সাহায্যেে পুরো মুখে লাগাতে হবে। 

(৫) এ্যালোভেরা জেল ও ট্রি - টি ওয়েলঃ এ্যালোভেরা জেল ও ট্রি - টি ওয়েল একত্রে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে পুরো মুখে এটি ক্রিমের মত লাগিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে মুখ ভালোভাবে ফেইসওয়াস দিয়ে ধুয়ে নিন। এটি ব্রণের উপর ম্যাজিকের মতো কাজ করে।                                                                                                                                                                                                       

Comments