সম্পূর্ণ শরীরের রং উজ্জ্বল ও ফর্সা করতে Bath salt
প্রতিদিন প্রায় নানা কাজে আমাদের বাইরে যেতে হয়।আর বাইরের ধুলাবালি, ময়লা, সূর্যেের তাপ, দূষণ ইত্যাদির কারণে আমাদের শরীরের খোলা অংশগুলোতে সানটেন পরে এবং কালচে হয়ে যায়। আমারা সকলেই কম - বেশি আমাদের মুখের ত্বকের যত্ন নিয়ে থাকি। ঠিক তেমনি একইভাবে আমরা খুবই উদাসীন থাকি আমাদের হাত-পা ও শরীরের যত্ন নেয়ার প্রতি। সঠিক সময়ে যত্নের অভাবে এই ট্যান বা কালচে ভাব স্থায়ী হয়ে যেতে পারে। তাই আমাদের উচিত সময় থাকতে নিজের শরীরের ত্বকের প্রতি নজর দেয়া। রোদেপোরা ও শরীরের কালচেভাব দূর করতে bath salt অনেক ভালো কাজ করে থাকে। তাই আমাদের নিয়মিত bath salt ব্যবহার করতে হবে। বাজারে বিভিন্ন কোম্পানির bath salt কিনতে পাওয়া যায়। তবে এসব কেনা bath salt থেকে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি bath salt অনেকটা বেশি উপকারী হয়ে থাকে।
উপকরণঃ (১) চালেরগুঁড়া ২চামচ (২)লবণ ১চামচ (৩)চিনি ২চামচ (৪) হলুদ ১/২ চামচ (৫) দুধ
সকল উপকরণ একত্রে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এরপর গোসলের আগে পুরো শরীরে লাগিয়ে ১০-১৫ মিনিট ম্যাসাজ করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে গোসল করে নিন।
সপ্তাহে ২-৩ দিন করে ব্যবহার করতে হবে।

Comments
Post a Comment